ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে

রাজবাড়ী প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৫৭ বার পঠিত

দীর্ঘ প্রায় দেড় বছর কারাভোগের পর একাধিক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও মুক্তি মিলছে না সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর। ২০২৪ সালের দায়ের করা নতুন একটি মামলায় আদালত তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন মঞ্জুর করায় পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব্বির হোসেন তাঁকে একটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আইনজীবী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা রাজবাড়ী সদর থানার জিআর নম্বর ৩৩২/২৪ মামলায় দুই নম্বর আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের করা জিআর নম্বর ৩২৮/২৪ মামলাতেও তাঁকে আসামি করা হয়।
পরবর্তী সময়ে এসব মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন সাবেক এই সংসদ সদস্য। জামিনের প্রক্রিয়া শেষে তাঁর কারামুক্তির সম্ভাবনা তৈরি হলেও নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করায় মুক্তি আটকে যায়। এ ছাড়া গোয়ালন্দ ঘাট থানার একটি মামলাতেও তিনি ‘শোন অ্যারেস্ট’ রয়েছেন বলে আইনজীবী সূত্রে জানা গেছে।
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মো. আশরাফুল ইসলাম আশা জানান, বুধবার আদালতে কাজী কেরামত আলীকে হাজির করার পর ২০২৪ সালের একটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়। আদালতের আদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে

আপডেট সময় : ১১:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬