ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন দল বিএনএমে যোগ দিলেন তাহের আহমেদ শুভ

মো: আজিজুর রহমান দুলাল -আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১৮৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ( বিএনএম) নতুন দলে যোগ দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাহের আহমেদ শুভ।

তাহের আহমেদ শুভ বিএনএম দলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলটির উপকমিটির মিডিয়া সেলের সদস্য দায়িত্ব পালন করছেন।

তাহের আহমেদ শুভ আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের ঐতিয্যবাহী মোল্যা বাড়ির মরহুম আব্দুল রাজ্জাক মোল্যার ছোট ছেলে।

গত ২০ নভেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ নতুন দলের আত্ম প্রকাশ ঘটে। ফরিদপুর-১ আসনের সাবেক একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করা হয়।

তাহের আহমেদ শুভ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহুত্বে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন (বিএনএম) দলের আত্মপ্রকাশ ঘটেছে। এ দলে আমার একান্ত শ্রদ্ধাভাজন নেতা একাধিক বারের নির্বাচিত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য শাহ মোহম্মদ আবু জাফরকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করার দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীকে ফরিদপুর-১ আসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

সেই সাথে আমাকে বিএনএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপকমিটির মিডিয়া সেলের সদস্য হিসেবে নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহম্মদ আবু জাফর ভাইসহ দলের সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নতুন দল হিসেবে বিএনএম বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়ে কাজ করবে। আমরা কোনো সংঘাত চাইনা। আমরা শান্তির পক্ষে লড়তে চাই। অন্যায় অবিচার জুলুম নির্বাতনের পক্ষে বিএনএম নেই। আমাদের উপর আস্থা রাখুন। আপনার আমাদের পাশে থাকুন। বিএনএম মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করবে। নোঙর মার্কা মানেই সাধারণ মানুষের আস্থার ঠিকানা।

নতুন দল বিএনএমে যোগ দিলেন তাহের আহমেদ শুভ

আপডেট সময় : ০৫:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩