ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল ২ আসনে স্বতন্ত্র দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, সাত জনের বৈধ

শেখ মাসুদ পারভেজ- নড়াইল:
  • আপডেট সময় : ০৫:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৮৪০ বার পঠিত

নড়াইল-২আসনে (নড়াইল সদর উপজেলার আংশিক ও সমগ্র লোহাগড়া) দু’জন স্বতন্ত্র প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সাথে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজারসহ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: আশফাকুল হক চৌধুরী এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু এবং লায়ন নূর ইসলামের মনোনয়ন পত্রের সঙ্গে দেওয়া সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর গড়মিল ও ফরম পূরণ না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নড়াইল-২ আসনে ৭ জন বৈধ প্রার্থীরা হলেন, মাশরাফি বিন মর্তুজা (আওয়ামী লীগ), অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ), এডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ (জাতীয় পার্টি), মো: মনিরুল ইসলাম (এনপিপি), মো:লতিফুর রহমান (গণফোরাম), মো: মিজানুর রহমান মিজান (জাকের পার্টি) ও মো: মাহবুবুর রহমান (ইসলামী ঐক্য জোট

নড়াইল ২ আসনে স্বতন্ত্র দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, সাত জনের বৈধ

আপডেট সময় : ০৫:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩