ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটু

শেখ মাসুদ পারভেজ-নড়াইল:
  • আপডেট সময় : ০৫:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৫৪১ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) নির্বাচন থেকে সরে গেলেন।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা শহরের মহিষখোলার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
এসময় লিটু বলেন, এই স্বল্প সময়ে সব কেন্দ্রে এজেন্ট দেওয়া, পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজ ইচ্ছায় সরে যাচ্ছি, পাশাপাশি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষনা দেন তিনি। এর আগে গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় লিটুর প্রার্থিতা বাতিল করেন। পরে উচ্চ আদালতের আদেশ এ গত ২৮ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান তিনি। পরদিন ২৯ ডিসেম্বর থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠে নামেন লিটু।

উল্লেখ্য,নড়াইল জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতী সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে দুটি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মোট ভোটার ৩,৬৫,৭২৯ জন। এর মধ্যে ১,৮১,৯৯০ পুরুষ ভোটার ও ১,৮৩,৭৩৬ জন মহিলা ভোটার

নড়াইল ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমির লিটু

আপডেট সময় : ০৫:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪