ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল সদরে রামনগর চরে পালিত হলো ১৬ প্রহর ব্যাপী বাৎসরিক মহানাম যজ্ঞানুষ্টান

শেখ মাসুদ পারভেজ-নড়াইল:
  • আপডেট সময় : ০২:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ২১০ বার পঠিত

নড়াইল সদর উপজেলার রামনগর চর সার্বজনীন পূজা মন্দিরে পালিত হলো মহানাম যজ্ঞ সংকীর্তন। এটি হলো এখানকার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম।

এই মনুষ্যধামে জীবজগতের কল্যাণ ও শ্রী শ্রী গৌর সুন্দরের কৃপা লাভের প্রত্যাশায়, অত্র গ্রামের ভক্তবৃন্দরা এ অনুষ্ঠানের আয়োজন করে। বহুদূর থেকে আগত শিল্পীরা এখানে নামকীর্তন পরিবেশেন করেন। সেগুলো হলো : বাবা বিশ্বনাথ সম্প্রদায় (বিশ্বনাথ )সাতক্ষীরা, গোপাল জিউ সম্প্রদায় (আশুতোষ )সিলেট, অষ্টসখী সম্প্রদায় (বিনা মিনা ) পাইকগাছা, নিতাই গৌর সম্প্রদায় (ভোলানাথ )মানিকগঞ্জ, রূপশ্রী সম্প্রদায় (রূপশ্রী ) মাগুরা, তরঙ্গ সম্প্রদায় (কনক) নড়াইল। অনুষ্ঠানসূচি : ১৫ ই কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ০২ নভেম্বর ২০২৩ খ্রি.) বৃহস্পতিবার। মহানাম সংকীর্তন – ১৬ & ১৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ (০৩ & ০৪ নভেম্বর ২০২৩ খ্রি.) শুক্র এবং শনিবার। এবং নগরকীর্তন ১৮ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ ( ০৫ নভেম্বর ২০২৩ খ্রি. ) রবিবার।

এখানে আগত ভক্তবৃন্দ ‘র জন্য দিবা রাত্র প্রসাদের ব্যবস্থা ছিলো। এছাড়া মহাপ্রভুর ভোগের মালসা নিতে আগ্রহী ভক্তবৃন্দকে ২৫১ টাকা দিতে হবে। বহু দূর থেকে আগত ভক্ত বৃন্দ নাম শ্রবণ করতে আসে এবং তারা বিশ্বাস করে যে, ভক্তিতেই মুক্তি। এছাড়া হিন্দু ধর্মের ভগবান শ্রী কৃষ্ণ’র মুখ নিঃসৃত বাণী হলো -” আমা হতে নাম বড়ো, আমার নাম হতে আমার ভক্ত বড়ো. ” তাই তারা নাম শ্রবণ এ আগ্রহী, এই ধরাধাম থেকে অমৃত ধামের পথে এবং শ্রী গোলকের চরনে ঠাই পাবার জন্য।

পুন্যতীর্থ যজ্ঞভূমিতে আসার ঠিকানা হলো – নড়াইল থেকে বাস যোগে নলদীর চর বড়ো ঘাট এবং নওয়াপাড়া থেকে বাস যোগে নলদীরচর বড় ঘাট।

পুরো মহানাম যজ্ঞানুষ্টান পরিচালনা করেন অত্র গ্রামের ভক্তবৃন্দ এবং মন্দির পরিচালনা কমিটি।

নড়াইল সদরে রামনগর চরে পালিত হলো ১৬ প্রহর ব্যাপী বাৎসরিক মহানাম যজ্ঞানুষ্টান

আপডেট সময় : ০২:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩