ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৬:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৫৫১ বার পঠিত

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৯ জুলাই(রবিবার) সকাল ৮:০০ ঘটিকায় পুলিশ লাইনস্ মাঠে সাপ্তাহিক এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন, জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল মহোদয়। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার), নড়াইল।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি পবিত্র ঈদ-উল- আযাহের পূর্বে পশুর হাট, শপিং মল এবং ঘরে ফেরা মানুষের জান-মালের নিরাপত্তা প্রদান করায় এবং ঈদের দিন ও ঈদ পরবর্তী সময়ে প্রত্যেক থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ প্রদান করেন।
তিনি ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্ এবং পুলিশি সেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর তিনি পুলিশ সদস্যদের মেস ও ব্যারাক পরিদর্শন করেন।

আজকের মাস্টার প্যারেড জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), জনাব দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার), নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, নড়াইল; জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩