ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে বিপুল পরিমাণ সিম ও ডিভাইস সহ অনলাইন প্রতারক গ্রুপের দুই সদস্য আটক

শেখ মাসুদ পারভেজ,নড়াইল:
  • আপডেট সময় : ১০:১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৬১৬ বার পঠিত

সোমবার (০৩ অক্টোবর) ছাব্বিরুল আলম,অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা এর তত্ত্বাবধানে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের পণ্য (ক্যামেরা, মোটরসাইকেল, মোবাইল ফোন ইত্যাদি) বিক্রির নামে প্রতারণার অভিযোগে ০২ (দুই) জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে DSLR Camera Bazar store নামে অনলাইন পেইজ খুলে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রির নাম করে গ্রাহকদের নিকট থেকে দীর্ঘদিন যাবৎ অর্থ উপার্জন করে আসছিল চক্রটি। অনলাইনে ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হতো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয়ের অর্ডার দিতো। এভাবে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম অর্থ নিয়ে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করে চক্রটি।

ডিবি পুলিশের এসআই(নি:) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানার অনলাইন প্রতারণা সংক্রান্ত মামলা নং- ২৮, ২৮-০৯-২৩ খ্রিঃ এর সূত্র ধরে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে অত্র গ্রামের জনৈক জামাল গাজী এর ছেলে মো: নাঈম গাজী(২৫) এবং উবায়দুর ভূইয়া এর ছেলে মো: হাবিবুল্লাহ(২৫) কে অনলাইন প্রতারণার দায়ে আটক করেছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০ (দশ) টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২১ টি সিম কার্ড উদ্ধার করা হয়। আসামীদ্বয় নিজেদের অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

নড়াইলে বিপুল পরিমাণ সিম ও ডিভাইস সহ অনলাইন প্রতারক গ্রুপের দুই সদস্য আটক

আপডেট সময় : ১০:১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩