ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার ১

শেখ মাসুদ পারভেজ-নড়াইল:
  • আপডেট সময় : ১২:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১৬২ বার পঠিত

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইউসুফ শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ শেখ (৪০) লোহাগড়া থানার পাঁচুড়িয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে।

গতকাল ২০ অক্টোবর দুপুরে লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গোরস্থানের দক্ষিণ পাশ সংলগ্ন ব্রীজের উপর হতে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর এক মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ মুসল্লি(৩৭) কৌশলে পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) তরুন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইউসুফ শেখকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামী মোঃ ইউসুফ শেখ এর নিকট থেকে ৬৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ ইউসুফ শেখ স্বীকার করে যে, পলাতক আসামী মোঃ ইউসুফ মুসল্লি(৩৭) এর বাড়ির পিছনে মুরগির ঘরে আরো অবৈধ মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছে।

তখন পুলিশ সাক্ষীদের সম্মুখে পলাতক আসামী মোঃ ইউসুফ মুসল্লি(৩৭)- এর বাড়ি লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা বসত বাড়ির বাইরে মুরগির ঘরে লুকানো অবস্থায় প্লাস্টিক ব্যাগে আরও ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে।

এ বিষয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নড়াইলে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার ১

আপডেট সময় : ১২:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩