ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে কিশোরের লাশ উদ্ধার

শেখ মাসুদ পারভেজ শামীম-নড়াইল:
  • আপডেট সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ৬১৩ বার পঠিত

আজ বৃহস্পতিবার (২০জুলাই) সকাল ৮:০০টায় নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে নিধিখোলা কৈবিল থেকে শয়ন শেখ (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করছে পুলিশ। নিহত শয়ন শেখ নিধিখোলা গ্রামের নাজমুল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ওবায়দুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার রাতে শয়ন শেখ বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফেরেনি। পরে তাকে খোজাখুজি করেও সন্ধান পায় নাই। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে ধান দেখতে যাওয়ার পথে ঘটনাস্থলে তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের বাবা নাজমুল শেখ বলেন,আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। নিহতের মা মিতা বেগম বলেন,আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিলো না। আমার বুকের ধনকে যারা কেড়ে নিছে আমি তাদের ফাঁসি চাই।

চন্ডিবরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়ে আমি সদর থানা পুলিশকে জানাই।আমরা চাই এ হত্যার ঘটনার সুষ্ট তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক এবং ঘটনার সাথে জড়িত নয় এমন কেউ যেনো হয়রানি না হয়।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোসা:সাদিরা খাতুন,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া।

পুলিশ সুপার মোসা:সাদিরা খাতুন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে৷ আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত প্রকৃত ঘটনা জানা যাবে।

নড়াইলে কিশোরের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩