ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুুষ্ঠিত

শেখ মাসুদ পারভেজ - নড়াইল:
  • আপডেট সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৬৯ বার পঠিত

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শত তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে শনিবার ২৮ (অক্টোবর) নড়াইল চিত্রা নদীতে ‘এস এম সুলতান নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে হাজার হাজার মানুষ উপভোগ করেন এই নৌকাবাইচ প্রতিযোগিতা। নড়াইল,গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলার ১৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুপুর ২.৩০ মিনিটে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন, পৌরমেয়র আঞ্জুমান আরা সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচকে আকর্ষনীয় করতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সারী গানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় নারীদের ৪ টি নৌকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযাগিতায় ১২ টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কালাই গ্রুপ প্রথম হয়েছে গোপালগঞ্জের মা শীতলা নামের নৌকা, দ্বিতীয় যশোরের জগন্নাথপুর গ্রামের আব্দুল কাদের খানের নৌকা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বলবানা গ্রামের নিছার শেখের নৌকা তৃতীয় হয়েছে।

টালাই গ্রুপ মাগুরা সদরের ঘোনাবাড়ি গ্রামের আকরাম হোসনের নৌকা প্রথম, খুলনার তেরোখাদা উপজেলার পাটগাতি গ্রামের দিদার মোল্যার নৌকা দ্বিতীয় এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার অপূর্ব রায়ের নৌকা তৃতীয় স্থান অধিকার করেছে।

এছাড়া নারীদের মধ্যে নড়াইল সদরের হাতিয়াড়া গ্রামের পুতুল মজুমদারের নৌকা দ্বিতীয়, গুয়াখোলা গ্রামের দিপালী সরকারের নৌকা দ্বিতীয় এবং একই গ্রামের মনিহার পালের নৌকা তৃতীয় স্থান অর্জন করেছে।

প্রতিযাগিতায় ১ম স্থান অধিকারী নগদ ৬০ হাজার টাকা, , ২য় স্থান অধিকারী নগদ ৪০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী নগদ ২০ হাজার টাকা পুরস্কার পান। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নড়াইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩