ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

শেখ মাসুদ পারভেজ শামীম-নড়াইল:
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৯৫৯ বার পঠিত

“নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২৩ উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য খাতকে সমৃদ্ধি করতে ২৪-৩০ জুলাই ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।

এর আগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।
শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলি।

এসময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সল, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, মৎস্যচাষী কামরুল ইসলাম, নাজমুল হক, এবাদুল রেজা প্রমুখ।

ট্যাগস :

নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩