নগরকান্দায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৪:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩৩০ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন রিয়া –রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুস সোবহান ।
গতকাল বিকালে নগরকান্দার শশা সারমিন ভিলা চত্বরে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয় । কাজী আব্দুস সোবহান পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান কালে এলাকায় তীব্র শীতে মানুষের কষ্টের কথা বিবেচনা করে সৌদি আরব থেকেই প্রতিনিধিদের মাধ্যমে কম্বল বিতরন করেন । কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন কাজী আবুস সোবহানের মাতা কাজী সখিনা বেগম , ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান তানবির ,যুবলীগ নেতা শেখ জাহিদ,শওকত মেম্বার, কাজী আতিকুর রহমান, শহিদুল ইসলাম,কাজী বিল্লাল হোসেন প্রমুখ ।
শীতার্ত মানুষের মধ্যে অনেককেই দেখা গেছে তীব্র শৈত্য প্রবাহের সময়ে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে কম্বল হাতে পেয়ে খুশি হয়ে তারা দু হাত তুলে কাজী আব্দুস সোবহানের জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করেন ।



















