ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরকান্দায় আওয়ামী লীগে যোগ দিল বিএনপির শতাধিক নেতাকর্মী

শরিফুল হাসান-ফরিদপুর:
  • আপডেট সময় : ১২:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২৭৯ বার পঠিত

ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দিয়েছে বিএনপির শতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাওয়া কান্দী গ্রামের শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। 

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জোয়ার দেখে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের যোগদান করছেন।উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
এসময় তিনি আরো বলেন, দেশী-বিদেশী কোনো ষরযন্ত্র করে কোনো লাভ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হবে। যোগদান অনুষ্ঠানে এসময় নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাক আহমেদ ও তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিল্লাল মুন্সি, হায়দার মুন্সি ও সত্তার খাঁ, অধির মালোর নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এর আগে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া আওয়ামী লীগের উন্নয়ন চিত্র তুলে ধরে ডাঙ্গী ও ফুলসুতি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেন।

নগরকান্দায় আওয়ামী লীগে যোগ দিল বিএনপির শতাধিক নেতাকর্মী

আপডেট সময় : ১২:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩