ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নকলায় শারীরিক অক্ষম আজগর আলীর ৪২ শতাংশ জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৩:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৯৯ বার পঠিত

শেরপুরের নকলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক ও তাঁর অনুসারীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নকলা উপজেলাধীন টালকি ইউনিয়নের ফুলপুর গ্রামের শারীরিক অক্ষম বর্গাচাষী আজগর আলীর ৪২ শতাংশ
জমির ধান কেটে দেন তারা।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে কৃষক আজগর আলী বলেন,‘ঝড়বৃষ্টির শঙ্কা ও শ্রমিক দিয়ে ধান কাটার মতো সামর্থ্য না থাকার কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। ”আমার বাবাগরে আল্লাহ মেলাদিন বাঁচাইয়া রাহুক। ধান পাইক্কা গেছে তাও বাড়িত নিয়া আবার পাইতাছিলাম না। এসুমে আমার ছাত্রলীগের বাবারা ধান কাইট্টা বাড়িত আইন্না
দিছে, আমি মেলা খুশি অইছি।”

ছাত্রলীগ নেতা কনক জানান, কৃষক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের পরামর্শে এমন উন্নয়ন মূলক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অপেক্ষাকৃত দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে মাঠে নেমেছি। তিনি আরও জানান, দরিদ্র শারীরিক অক্ষম বর্গাচাষী আজগর আলীর ক্ষেতের ধান কাটার মাধ্যমে আমরা এই মিশন শুরু করেছি।

এরই ধারাবাহিকতায় উপজেলার অন্য কোন এলাকার দরিদ্র কৃষক যদি শ্রমিক সংকট ও দারিদ্রতার কারনে তাদের জমির ধান কাটতে সমস্যায় পড়েন, তাহলে আমরা ওই সকল কৃষকের জমির ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিতে সদা প্রস্তুত আছি।

ছাত্রলীগের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কনক ও তাঁর অনুসারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিভিন্ন স্তরের জনগণসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নকলায় শারীরিক অক্ষম আজগর আলীর ৪২ শতাংশ জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

আপডেট সময় : ০৩:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩