ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নকলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৮:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো.সোহাগ মিয়া (৩৩) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোহাগ মিয়া নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারামাইশা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ওই অভিযান পরিচালনা করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,দীর্ঘদিন থেকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া উম্মুল বানিন। এসময় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে বালু মহাল ও মাটি ভরাট আইন ২০১০ এর ১১ (১) ধারা অনুযায়ী ব্যবসায়ী মো.সোহাগ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা।

এবিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন,যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নকলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩