ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ সুজন এর জেলা কমিটির সভাপতি মোফাজ্জল, সাধারণ সম্পাদক সাজু, নির্বাচিত

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৯১ বার পঠিত

সুশাসনের জন্য নাগরিক সুজন এর দিবার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন, বিজয় টেলিভিশন ও ভোরের পাতার নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন, এবং ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় শহরের এক রেস্টুরেন্টে সুজনের সদস্যদের মাঝে এক কণ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচন সম্পূর্ণ হয়। বিকেল চারটা থেকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়, এ সভায় সভাপতিত্ব করেন, সুশাসনের জন্য নাগরিক সুজন এর নওগাঁ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন এর কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান।

৩১ সদস্যবিশিষ্ট মূল কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সমন্বয় দিলীপ কুমার সরকার এর অনুমতিক্রমে রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেন। উল্লেখ্য গত কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন মোফাজ্জল হোসেন এবং এ কে সাজু।

দুই বছর মেয়াদী এ কমিটি নাগরিক অধিকার নিশ্চিত এ নওগাঁ জেলা ব্যাপী কাজ করবেন এবং নওগাঁ জেলার ১১ টি উপজেলা সহ ৩টি পৌরসভায় কমিটি গঠনে নবনির্বাচিত জেলা কমিটির উপর দায়িত্ব অর্পণ করা হয়।

নওগাঁ সুজন এর জেলা কমিটির সভাপতি মোফাজ্জল, সাধারণ সম্পাদক সাজু, নির্বাচিত

আপডেট সময় : ১০:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫