নওগাঁর মান্দায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০৬:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ১৯৭ বার পঠিত

নওগাঁর মান্দায় ট্রাক্টরের ধাক্কায় সেলিম রেজা (৫৫) নামে এক মোটরসাইকেলের আরোহি নিহত হয়েছেন।
বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রসাদপুর-জোতবাজার সড়কের সুজনসখী খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার মৃত আয়েজ উদ্দিন এর ছেলে। দুর্ঘটনায় তার বড়জামাই আবদুল মজিদ (৪০) আহত হন। আহত মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সেলিম রেজা মাছবাহী পিকআপকে অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা নিহত হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















