ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে নারী শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৮৭ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে হাট চকগৌরি এলাকায় লাইলী বেগম (৫০) নামে এক চাতাল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় মেসার্স উজ্জ্বল চাউলকলের একটি ঘরে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী। তাঁর স্বামীও একই চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন। এই ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে শামীম হোসেন জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লাইলী বেগম ও শামীম হোসেন দম্পতি দীর্ঘদিন ধরে হাট চকগৌরি এলাকার মেসার্স উজ্জ্বল চাউলকলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাঁরা চাতালে শ্রমিকদের তৈরি করা ঘরেই বসবাস করতেন। শনিবার রাতে লাইলী ও তাঁর স্বামী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে অনেক বেলা হয়ে গেলেও লাইলী ও শামীম কাজে না আসায় অন্য শ্রমিকেরা তাদের ঘরে গিয়ে দেখেন লাইলীর রক্তাক্ত লাশ পড়ে আছে। তার স্বামী শামীম হোসেন ঘরে নেই।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মহাদেবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওই নারী শ্রমিকের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার স্বামী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁর মহাদেবপুরে নারী শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩