ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁয় র‌্যাবের সহযোগীতায় হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ০৭:৪৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১০০ বার পঠিত

নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) নামে এক নারী হত্যা মামলার পলাতক ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় র‌্যাবের সহযোগীতায় ঢাকার সাভারের তারাপুর মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করে রাণীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘোষগ্রাম শাহপাড়া গ্রামের মো. দেলোয়ার শাহ্ (৫০), রওশান আরা ওরফে রোমেনা বেগম ওসেনা (৪০), মোছা. হেলেনা বেগম (৩৫), মো. নাইম (২০) ও মোছা. জেমি (১৯)। তারা সবাই একই পরিবারের।

এর আগে ২৮ অক্টোবর এই মামলার আসামী এনতাম ও স্বপনাকে গ্রেফতার করা হয়। এনিয়ে মামলার এজাহার নামীয় ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষগ্রাম শাহপাড়া গ্রামের রিজিনার সঙ্গে জায়গা-জমি নিয়ে প্রতিবেশী দেলোয়ার শাহ্রে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৭ আগস্ট বিকালে দেলোয়ার শাহ্সহ দেলোয়ারের পরিবারের লোকজন রিজিনার জায়গায় কচুরিপানা পরিষ্কার করে মাছ ধরার বিষয়কে কেন্দ্র করে শত্রুতার জেরে দলবদ্ধ হয়ে দেলোয়ার শাহ্সহ দেলোয়ারের পরিবারের লোকজন হাসুয়া, লাঠিশোঠা ও রড দিয়ে রিজিনাকে মারধর করে গুরুত্বর জখম করেন।

রিজিনাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বগুড়ায় চিকিৎসা শেষে রিজিনাকে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। এরপর ৫ সেপ্টেম্বর রিজিনার অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহীতে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসার পর অসুস্থ্য অবস্থায় ৭ সেপ্টেম্বর রিজিনার মৃত্যু হয়। এ ঘটনায় রিজিনার চাচানো বোন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, মামলার এজাহার নামীয় ৫ আসামিকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে পাঠিয়েছি। তথ্য প্রযুক্তির সহযোগীতায় এ মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করা হলো। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আরও তথ্য উদঘাটনের জন্য আসামীদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছে।

নওগাঁয় র‌্যাবের সহযোগীতায় হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪