ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় মোটরসাইকেল-মাইক্রো বাসের মুখোমুখি সংর্ঘষে এক সেনা সদস্য নিহত

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৯৯ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে নয়ন (২৮) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছাতড়া ধর্মপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে. সড়ক দুর্ঘটনায় নিহত নয়ন ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা সদস্য নয়ন ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। আজ সকালে ছাতড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে এবং গাবতলী এলাকার দিক থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি গাবতলী-ছাতড়া আঞ্চলিক সড়কের ধর্মপুর মোড় এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নয়নের মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার (ওসি তদন্ত) কাওছার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁয় মোটরসাইকেল-মাইক্রো বাসের মুখোমুখি সংর্ঘষে এক সেনা সদস্য নিহত

আপডেট সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪