ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গুটি জাতের আম নামানো শুরু

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১২৩ বার পঠিত

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী নওগাঁর বাগানগুলো থেকে গুটি জাতের আম নামানোর মধ্যে দিয়ে আম পাড়া শুরু হয়েছে।

গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে নওগাঁ জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণ।

বুধবার (২২ মে) থেকে প্রতিবারের মতো জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এই আম পাড়া শুরু হয়। এছাড়া জাতভেদে আম নামানোর জন্য একটি তালিকাও প্রকাশ করা হয়। গুটি আম পাড়া শুরু হলেও উন্নতজাতের আম বাজারে আসবে আরও কিছুদিন পর। এ বছর জেলা থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। এছাড়াও এবছর ১ হাজার মেট্রিক টন আম বিদেশে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী এরপর ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে ক্ষিরসাপাত ও হিমসাগর, ৫ জুন থেকে নাক ফজলি, ১০ জুন থেকে ল্যাংড়া ও হাড়িভাঙা, ২০ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে ফজলি এবং আগামী ১০ জুলাই থেকে আশ্বিনা, বারি-৪, বারি-১১, গৌড়মতি ও কাটিমন আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৩৩ হাজার ৩০০ হেক্টর জমির বাগানে আম চাষ হয়েছে। এসব বাগানে ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি, কাটিমন, গৌড়মতি, বারি আমসহ দেশি-বিদেশি প্রায় ১৬ জাতের আম চাষ করেছেন চাষিরা। নওগাঁ থেকে এ বছর অন্তত ৪ লাখ ৩১ হাজার ৫০০ টন আম উৎপাদনের আশা করছে কৃষি অফিস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, আজ থেকে স্থানীয় গুটি জাতের আম পাড়া তারিখ নির্ধারণ নির্ধারণ করে দেওয়া ছিল। সেই সময় অনুযায়ী চাষিরা গুটি আম নামাবেন। এছাড়াও উন্নত জাতের যেসব আম আছে সেগুলো বাজারে আসতে আরও কয়েকদিন সময় লাগবে।
তিনি বলেন, পরিপক্ব ও ক্ষতিকারক কেমিক্যাল
উপাদানমুক্ত আম নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগে যদি কোনো বাগানে আম পেকে যায় তাহলে চাষিরা সেগুলো নামাতে পারবেন। সেক্ষেত্রে বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে জানাতে হবে।

নওগাঁয় প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গুটি জাতের আম নামানো শুরু

আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪