ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁয় পিকআপ-ভটভটি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ:
  • আপডেট সময় : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১৮০ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে জসিম ( ৩৭) নামে একজন নিহত হয়েছেন।  শুক্রবার সকাল ৭ টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের আলী উসমানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক ছিলেন।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বৃষ্টি চলাকালীন সময়ে নজিপুর অভিমুখী একটি পিকআপ এবং বদলগাছী অভিমুখী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হন। এ ঘটনায় ভটভটি চালক এবং হেলপাররা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁয় পিকআপ-ভটভটি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

আপডেট সময় : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫