ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলেন দুর্বৃত্তরা

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০১:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১২৯ বার পঠিত

আবারও শুরু হয়েছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। অবরোধের আগের দিন রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ- রাজশাহী মহাসড়কে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলপ্রধান আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি হাট চকগৌরি এলাকার একটি সেতুর পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকে কোনো মালামাল ছিল না। শনিবার দুর্বৃত্তরা রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
আশরাফুল ইসলাম আরও বলেন, আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের দিকে বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। আমাদের ধারণা, অবরোধ সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আটক করা হবে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলেন দুর্বৃত্তরা

আপডেট সময় : ০১:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩