ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় আবারও ট্রাকে আগুন

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২০৭ বার পঠিত

নওগাঁ সদরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার ডাক্তার মোড় এলাকায় ট্রাকটিতে আগুন লাগে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি ফয়সাল বিন আহসান।

ওসি ফয়সাল বলেন, ট্রাকটি সদর উপজেলার ডাক্তার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকে কোনো মালামাল ছিল না। রাত ৮টার দিকে প্রথমে পথচারীরা ট্রাকটির সামনের অংশে আগুন জ্বলতে দেখেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।

ওসি আরও বলেন, নাশকতা নাকি ট্রাকের ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুন লেগেছে তা তদন্ত করে পরে বলা যাবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকটির মালিক ওয়াজেদ আলী সদর উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা। ওয়াজেদ আলী নিজেই গাড়িটি ভাড়ায় চালাতেন।
ট্রাকের মালিক ওয়াজেদ আলী জানান, যখন ভাড়া থাকে না, তখন ট্রাকটি ডাক্তার মোড় এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন তিনি।

আজ সারা দিন কোনো ভাড়া না পাওয়ায় সকাল থেকেই গাড়িটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। রাত ৮টার দিকে ট্রাকটিতে আগুন ধরে যায়। লোকজনের চিৎকার শুনে ছুটে এসে দেখেন, ট্রাকের সামনে আগুন জ্বলছে। লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন।

ট্যাগস :

নওগাঁয় আবারও ট্রাকে আগুন

আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩