ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাইয়ে ভুয়া এডিশনাল এসপি আটক

জিহাদ হোসেন - সাভার
  • আপডেট সময় : ১০:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ৪৩০ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের এডিশনাল এসপি পরিচয়দানকারী অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে। পরে ধামরাই থানায় খবর দিলে ওই ভুয়া ডিবি কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে যায় ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

এর আগে গতকাল (৮ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলি স্কেলের পাশ থেকে তাকে স্থানীয় লোকজন আটক করে।

আটককৃত অলিউল্লাহর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যশোর থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের একেএইচ ডায়িং কারখানার কাছে একটি গাছের কাঠ ভর্তি ট্রাক (যশোর- ট ১১-৩১৬৭) থামিয়ে ড্রাইভারের সাথে বাকবিতন্ডা করে অলিউল্লাহ নামের ওই ব্যক্তি।

পরে পাশেই চটপটির দোকানদার নুর হোসেন এগিয়ে যায় ট্রাকের কাছে। তখন অলিউল্লাহ নিজেকে ডিবি পুলিশের এডিশনাল এসপি পরিচয় দেয়। এক পর্যায়ে লোকজন জড়ো হলে ৯৯৯- এ কল দিলে ধামরাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মদ খেয়ে মালবাহী ট্রাক রাস্তার পাশে দাড় করিয়ে ট্রাকের কাগজপত্র দেখতে চায়। পরে মহাসড়কের পাশের একেএইচ কারখানার শ্রমিকদের সাথে বাকবিতন্ডা হলে ওই শ্রমিকরা অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে।

পরে তারা জাতীয় জরুরী সেবা নাম্বার (৯৯৯) এ কল দিলে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। যাচাইবাছাই করে দেখা যায় সে ভুয়া পরিচয় প্রদান করেছে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

ধামরাইয়ে ভুয়া এডিশনাল এসপি আটক

আপডেট সময় : ১০:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩