ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৫:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২২২ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে মিল্কভিটার দুধবাহী ট্রাক চাপায় চঞ্চল মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চঞ্চল মোল্লা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চর নারান্দিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চঞ্চল মোল্লা নামের ওই যুবক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে মিল্কভিটার দুধবাহী ট্রাকটি মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। সে সময় ঢাকাগামী মোটরসাইকেলটি বাথুলি এলাকায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চালক ট্রাকটি লেনের ওপরে উঠিয়ে দেন। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছি। নিহতের পকেটে পাওয়া আইডিকার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। কিন্তু ট্রাকের মালিককে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : ০৫:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩