ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ধরা খেয়ে পালালেন পরকীয়া প্রেমিক, অনশনে দুই সন্তানের জননী

শরিফুল হাসান-সালথা:
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৮২০ বার পঠিত

ফরিদপুরের সালথায় পরকীয়ায় ধরা খেয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক নারী। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত প্রেমিক জাহিদ মাতুব্বরের বাড়িতে অবস্থান করছেন ওই নারী।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগীকান্দা গ্রামে তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ছয় বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে ওই নারীর স্বামী মারা যান। তার দুই ছেলে রয়েছে। এদের একজন এবার এসএসসি পরীক্ষার্থী ও অপরজন সপ্তম শ্রেণিতে পড়ে। ৩২ বছর বয়সী ওই নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন প্রতিবেশী তিন সন্তানের জনক ইসরাইল মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৪০)। এক পর্যায়ে তারা পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। ঘরের একটি রুমে পরকীয়া প্রেমিককে নিয়ে রাত যাপন করতেন তিনি। বৃহস্পতিবার রাতে পরকীয়া প্রেমিক ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে জাহিদ পালিয়ে গেলে রাত ২টার দিকে ওই নারী বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন।

ভুক্তভোগী ওই নারী জানান, এখন আমি সমাজে মুখ দেখাতে পারবো না। একমাত্র জাহিদের সঙ্গে বিয়ে হলে এর সমাধান হবে। অন্যথায় আমি কোথাও যাবো না। জাহিদ আমাকে বিয়ে না করলে মরণ ছাড়া কোনো পথ খোলা নেই।

অভিযুক্ত জাহিদ মোবাইলে বলেন, আমার সঙ্গে ওই নারীর কোনো সম্পর্ক নেই। ওই নারীকে দিয়ে একটি পক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ধরা খেয়ে পালালেন পরকীয়া প্রেমিক, অনশনে দুই সন্তানের জননী

আপডেট সময় : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩