ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৌলতপুর থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, গাঁজা-ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মালামাল উদ্ধার

মোঃ হারুন অর রশীদ, দৌলতপুর (কুষ্টিয়া) :
  • আপডেট সময় : ০৭:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৯৪ বার পঠিত

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুর থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, কফ সিরাপ ও ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন ১৮টি মোটরসাইকেল আটক করা হয়।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার করা হয়।
থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং ৬ বোতল কফ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫৪০ প্যাকেট ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ১৮টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া ৭ জন পরোয়ানাভুক্ত আসামি ও ২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে অস্ত্রধারী বালু সন্ত্রাসী বাহিনীর সদস্য ও হত্যা মামলাসহ ৭টি মামলার আসামি মো. টুয়েল (৪২)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোনালদিয়াড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আলাই ফরাজী ওরফে আলাই মেম্বর।
পুলিশ আরও জানায়, অভিযানে ২টি ওয়ারেন্ট রিকল হওয়ায় খারিজ করা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সব মিলিয়ে অভিযানে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতপুর থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, গাঁজা-ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মালামাল উদ্ধার

আপডেট সময় : ০৭:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬