দৌলতপুরে শুরু হয়েছে ভূমি সেবা মেলা ২০২৬
- আপডেট সময় : ১২:৩৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৬৭ বার পঠিত

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়াম রুমে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সহজ ও দ্রুত হয়রানী মুক্ত ডিজিটাল ভূমি সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে।
সারাদেশের মত দৌলতপুরেও ভার্চুয়ালের মাধ্যমে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেখ রহমান।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংসদ সদস্য ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব, প্রদীপ কুমার দাশ ভূমি কমিশনার দৌলতপুর। মোঃ বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি।দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুল রহমান।সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম সহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,ভূমি সেবাকে আধুনিক ও জনবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে। এখন ঘরে বসে ভূমি উন্নয়ন কর প্রদান সহ বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে এই মেলা সাধারণ মানুষের মাঝে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনা বাড়াবে এবং তাৎক্ষণিক বিভিন্ন সমস্যা সমাধান দিবে।
মেলায় বিভিন্ন দপ্তরে স্টলে প্রথম দিন থেকেই সাধারণ মানুষের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এই মেলার মাধ্যমে জন সাধারণ তাদের কোন লোক মারফত না এসে ভূমির মালিক নিজে সেবা গ্রহণ করতে পারবে।




















