ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৌলতপুরে পদ্মা তীরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

হারুন অর রশিদ হারুন,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১১৬ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার শরীরে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে পদ্মা তীরবর্তী একটি নির্মাণাধীন ভবনের মেঝেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর, দারোগার মোড় ও আবেদের ঘাটসহ পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ঘুরে বেড়াতেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “উদ্ধার হওয়া বৃদ্ধা নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।”
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৌলতপুরে পদ্মা তীরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬