ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতিতে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১০৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মুক্তি মহিলা সমিতির আয়োজনে শিশু সুরক্ষা এবং ক্ষমতায়নের লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে কমিউনিটি ইভেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বুধবার (২২ জানুয়ারি) বিকাল তিনটায় মুক্তি মহিলা সমিতির কনফারেন্স রুমে মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া।

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, দৌলতদিয়া পূর্ব পাড়ার যে সমস্ত শিশুর জন্ম নিবন্ধনের সমস্যায় স্কুলে ভর্তি হতে পারছিল না তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদে বলা হয়েছে তারা এখানকার সন্তান এটা আপনারা নিশ্চিত করলেই তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করা হবে। তাছাড়া এখানে বসবাসরত অসহায় নারী ও শিশুদের সরকারি সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন।

মুক্তি মহিলা সমিতির আয়োজনে এবং তেরে দেস হোমস এর সহযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতায় শিশুরা দড়ি খেলা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট, কবিতা, একক অভিনয়, গান ও নৃত্যে অংশ গ্রহণ করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।

দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতিতে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫