ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৫১ ঘন্টা লঞ্চ বন্ধের পর পুনরায় চলাচল শুরু

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৪৪ বার পঠিত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ১৩ মে শনিবার ভোর ৬ টা হতে টানা সাড়ে ৫১ ঘন্টা বন্ধের পর আজ সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে ওই রুটে পুনরায় লঞ্চ সার্ভিস চালু করা হয়। এর আগে ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব পড়ার আশঙ্কায় নৌ-দুঘর্টনা এড়াতে গত শনিবার (১৩ মে) সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ।

লঞ্চ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ-এর আরিচা অঞ্চলের বন্দর কর্মকতা এসএম সাজ্জাদুর রহমান ‘দৈনিক প্রতিদিনের খবর’কে বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘূর্ণিঝড় মোখা’র কোন প্রাভাব পড়েনি। নৌপথ পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ (১৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে লঞ্চ সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।’

এদিকে দৌলতদিয়া ঘাটে কমর্রত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন জানান, নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা সাড়ে ৫১ ঘন্টা লঞ্চ সার্ভিস বন্ধ ছিল। এ সময় লঞ্চপার হতে ঘাটে আসা সাধারণ যাত্রীরা বিভিন্ন ফেরিতে করে তারা নৌপথ পারাপার হন। তিনি আরো বলেন, আজ সকালে দৌলতদিয়া ঘাট হতে লঞ্চ ‘এম এল মিজানুর’ যাত্রী নিয়ে রওয়ানা দেন। অপর দিকে একই সময়ে পাটুরিয়া ঘাট হতে ‘এমভি খন্দকার’ যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসে। ‘বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপারে ১৬টি লঞ্চ সাবর্ক্ষণিক চলাচল করছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৫১ ঘন্টা লঞ্চ বন্ধের পর পুনরায় চলাচল শুরু

আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩