ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা নেয়ায় ৩ জনকে কারাদন্ড

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৬৪ বার পঠিত

 রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা আদায় করার অপরাধে ৩ ব্যাক্তিকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিনগত মধ্যরাতে রাজবাড়ী জেলা প্রশাসন ও সেনা বাহিনীর যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

দন্ড প্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়ার মো. শহিদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক (৩১), কিয়ামদ্দি মেম্বারের পাড়ার তারক আলী খাঁর ছেলে এলাহী খাঁ (৩২), শাহাদত মেম্বার পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।

রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ ও রাজবাড়ী সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমানের নেতৃত্বে বুধবার দিনগত রাত ১২টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় যানবাহন পারাপারে ফেরির প্রতিটি টিকিটে ১শ থেকে ২শ টাকা বেশি নেয়ার দায়ে ৩জনকে আটক করে। আটককৃতরা তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সালাউদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত কেউ বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারী নয়, আমি তাদের চিনিও না। শুনেছি তারা স্থানীয় লোক। তারা কিভাবে ফেরির টিকিট বিক্রির সাথে জড়িত তা আমার জানা নেই।

দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা নেয়ায় ৩ জনকে কারাদন্ড

আপডেট সময় : ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪