ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ১৫’শ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

 মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৬৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত ও অসহায় ১৫’শ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি, খাদ্যদ্রব্যসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বি.পি.এম (বার), পি.পি.এম (বার)। 

শনিবার (০৬ এপ্রিল ) বেলা ১১টায় দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্হিত সোহরাব মন্ডল পাড়ায় যৌনপল্লীর অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের বাড়ীর আঙ্গিনা হতে এ ঈদ উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম (বার)।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উত্তরন ফাউন্ডেশনের সদস্য ও অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, হাবিব স্যার তার উত্তরন ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বেদে, হিজড়া, যৌনকর্মীসহ অসহায় নারীদের জন্য কাজ করে আসছেন। আমাদের এ এলাকার নারীরাও নানা দূর্যোগ, দুঃসময় ও সুসময়ে তাকে সর্বদা পাশে পান। আমরা তার জন্য মন থেকে দোয়া করি।

 রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, “আজকের উপহার পেয়ে এখানকার অসহায় নারীরা ঈদের দিন একটা নতুন শাড়ি পড়তে পারবেন ও একটু ভালো খাবার খেতে পারবেন। তবে এটা বড় কথা নয়। এখানকার অসহায় নারীদের জন্য হাবিব স্যারের মত একজন মানুষ আছেন এটাই বড় কথা।”

দৌলতদিয়ায় ১৫’শ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৮:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪