ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ১শ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকা জব্দ, গ্রেপ্তার মৌসুমী

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১০৬ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও নগদ ৬ লাখ টাকাসহ মৌসুমী আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় তাঁর বসতঘরে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মৌসুমী আক্তার ওই এলাকার মৃত জালাল শেখের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌসুমীর বসতঘর থেকে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন নগদ ৬ লাখ টাকা জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন জানান, গ্রেপ্তার মৌসুমীর বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৌলতদিয়ায় ১শ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকা জব্দ, গ্রেপ্তার মৌসুমী

আপডেট সময় : ১১:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬