ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৌলতদিয়ায় পূর্বের ৩টি মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৪৪০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে থানা পুলিশের বিশেষ অভিযানে পূর্বের ৩টি মাদক মামলার আসামি মো. আলামিন সরদার (২৬) নামে এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি, রাজবাড়ী সদর উপজেলার বড় চর বেনীনগর, মেছোঘাটা এলাকার মো. আরমান সরদারের ছেলে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এসআই সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলাধীন দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর দিয়ে মাহেন্দ্র গাড়ী যোগে রাজবাড়ী যাওয়ার সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৌলতদিয়ায় পূর্বের ৩টি মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩