ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় নৌ পুলিশের অভিযান: ৫ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৭

রাজবাড়ী প্রতিনিধি: 
  • আপডেট সময় : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১০৬ বার পঠিত

Oplus_131072

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে নৌ পুলিশ।
 
এ সময় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকায় তিনটি পয়েন্টে এ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া নৌ পুলিশ।

অভিযানে উদ্ধার করা ৫ হাজার মিটার কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
 এ ছাড়া উদ্ধার করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাতজনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী তিনটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার ও মাছ ধরার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

দৌলতদিয়ায় নৌ পুলিশের অভিযান: ৫ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৭

আপডেট সময় : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬