ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে যৌনপল্লীতে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৯৫ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) যৌনকর্মীদের মাঝে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) দুপুরে দৌলতদিয়া পূর্বপাড়ায় অবস্থিত অসহায় নারী ঐক্য সংগঠনের কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পে দৌলতদিয়া পূর্বপাড়ার অবহেলিত যৌনকর্মীদের মাঝে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়।

উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ফিল্ড এন্ড অপারেশন ড. এবিএম আসিফ কিবরিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়ক।

এসময় আরও উপস্থিত ছিলেন, এইচ আর বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. কাজী মালিহা, রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক ডা. রেদোয়ান আহমদে কনিক, কালের কণ্ঠ প্রতিনিধি গণেশ চন্দ্র পাল, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দ্যা ডেইলি অবজারভার প্রতিনিধি সিরাজুল ইসলাম, গণমুক্তির সাইফুর রহমান পারভেজ প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

মেডিকেল ক্যাম্পটির আয়োজক সংস্থা ‘উত্তরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পুলিশ কমিশনার হাবিবুর রহমান । তিনি ২০১৪ সাল থেকে সংস্থাটির ব্যানারে অসহায় নারী, পিছিয়ে পড়া বেদে ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছেন।

গত কয়েক বছর ধরে তিনি রাজবাড়ীর দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লীর) যৌনকর্মীদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। সমাজের পিছিয়ে পড়াদের দিন বদলের কারিগর ও নিবেদিত প্রাণ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের অনেক প্রশংসাও রয়েছে।

দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে যৌনপল্লীতে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০৫:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪