ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীকে জরিমানা

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর :
  • আপডেট সময় : ০৮:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৬৮ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় ৪
ব্যবসায়ীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকালে পৌরশহরের বিভিন্ন নিত্য পণ্যের বাজারে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

সুত্র জানায়, পবিত্র মাহে রমজান মাসে কতিপয় অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো দ্রব্যমুল্য বাড়িয়ে দেন। তাদের এই অনৈতিকভাবে মুল্যবৃদ্ধির কারনে
ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়। তাই নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নালিতাবাড়ী শহরের ফলমুলসহ বিভিন্ন দোকানে এই ভ্রাম্যমান আদালতের অভিযান
পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

এ সময় তরমুজ পিচ হিসেবে ক্রয় করে কেজি দরে বিক্রির অপরাধে, দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ জন
ব্যবসায়ীকে ২ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।

এই অর্থদন্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এছাড়া শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে দোকান সম্প্রসারণ করা থেকে বিরত থাকা ও দোকানে দ্রব্যমুল্যের তালিকা সংরক্ষণ করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৮:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩