ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি আস্থার প্রতীক—ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৫:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৭৬ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দিবারাত্রি ২৪ ঘন্টা দেশের সীমান্ত সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিবির উত্তর পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।

তিনি মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া বিওপির উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,সরদার পাড়া বিওপি থেকে পার্শ্ববর্তী বিওপির দূরত্ব বেশি হওয়াতে এই নতুন বিওপি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।
এই বিওপি উদ্বোধনের পর আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্তে চোরাচালান,মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার রোধ করা সহ অবৈধ অনুপ্রবেশ রোধ করা হবে। বিজিবি সীমান্তে আস্থার প্রতীক সমুন্নত রাখতে পারবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

এসময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল সুরুজ আলী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

তবে সীমান্ত সুরক্ষায় নতুন বিজিবি ক্যাম্পে স্থাপনে খুশি স্থানীয়রা। রবিউল ইসলাম নামে এক স্থানীয় ব্যাক্তি বলেন, আমাদের সীমান্তে কাটাতারের বেড়া নেই। আগে খুব ভয়ের মধ্যে ছিলাম। চোরাচালান হতো, মাদক পাচার হতো। এখন ক্যাম্প স্থাপনে আমাদের নিরাপত্তা বেড়েছে। শান্তিতে ঘুমাতে পারবো। আমরা খুব খুঁশি।

ট্যাগস :

দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি আস্থার প্রতীক—ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের

আপডেট সময় : ০৫:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫