ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের জন্য নুরুল ইসলামের অবদান অপরিসীম।। তাকে আরো বহুবছর প্রয়োজন ছিল _ গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম

মো.সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ২৬১ বার পঠিত

দেশের জন্য মরহুম নুরুল ইসলামের অবদান অপরিসীম। দেশের জন্য তাকে আরো বহুবছর বেঁচে থাকার প্রয়োজন ছিল। 

তিনি জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন। অতঃপর দেশের অর্থনৈতিক পুনর্গঠনে যমুনা গ্রুপ সৃষ্টি করেছেন। গড়ে তুলেছেন বহু শিল্প প্রতিষ্ঠান।এর মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। সারা জীবন মানুষের সেবা করে গেছেন।  

মহামারী করোনায় আক্রান্ত হয়ে চার বছর আগে তিনি মারা যান। তার মৃত্যু দেশের জন্য এক অপরিসীম ক্ষতি।

আমি এই দেশপ্রেমিক কর্মবীরের রুহের মাগফিরাত কামনা করছি।

গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল উপরোক্ত কথাগুলো বলেন।

শনিবার বাদ আছর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে মরহুম নুরুল ইসলাম স্মরনে দোয়ার অনুষ্ঠানে পৌর মেয়র বক্তব্য রাখেন।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও স্বজন সমাবেশের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আজম আহাম্মদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সহ সভাপতি শফিউদ্দিন মন্ডল, আনিছুর রহমান, শাহজাহান সিদ্দিক বিপ্লব, উপজেলা ফিড মালিক সমিতির সভাপতি ও স্বজন আব্দুর রহমান, স্বজন সমাবেশের সাংস্কৃতিক সম্পাদক নুরুল হক মিলন , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সহিদুল ইসলাম, সাংবাদিক মইনুল হক মৃধা সহ মসজিদের সাধারণ মুসুল্লি ও স্বজন সদস্যবৃন্দ।

দেশের জন্য নুরুল ইসলামের অবদান অপরিসীম।। তাকে আরো বহুবছর প্রয়োজন ছিল _ গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম

আপডেট সময় : ০৯:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪