ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আশিকুর রহমান শান্ত-ভোলা: 
  • আপডেট সময় : ১২:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৭৭ বার পঠিত

সারাদেশে প্রশাসনের নিলিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়ে। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এসে মিলিত হয়।

সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এই সরকারের ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী। ৭১ এর পরাজতি শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।

 এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, লুকু চৌধুরী, হারুন অর রশীদ সুমন, এমদাদ হোসেন, কামাল মোল্লা, কামাল পাশা, স্বপন গোলদার, যুবরাজ প্রমূখ।

ট্যাগস :

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আপডেট সময় : ১২:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫