ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবহাটার টাউনশ্রীপুরে ব্রীজের নীচে রড ভাঙতে যেয়ে এক কিশোরের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন-দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৫৭৭ বার পঠিত

দেবহাটার টাউনশ্রীপুরে ব্রীজের নীচে রড ভাঙতে যেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম নুরুন্নবী (১৩)। নুরুন্নবী দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা ছেলেটির লাশ উদ্ধার খালের মধ্যে থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রবিবার দুপুর ২ টার দিকে নুরুন্নবীসহ কয়েকটি ছেলে গোপাখালী ব্রিজের নিচের অংশে রড ভাঙতে গিয়ে দুর্বল হয়ে যাওয়া ঢালাই সিমেন্ট ভেঙে মাথায় পড়লে নুরুন্নবী বেহুশ হয়ে খালের মধ্যে পড়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয়রা খালের মধ্যে ঝাপিয়ে পড়ে খোজাখুজি করে নুরুন্নবীর মৃতদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ঢালাই সিমেন্টের আঘাতে নুরুন্নবী বেহুশ হয়ে খালের পানির মধ্যে পড়ে মৃত্যুবরন করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন নুরুন্নবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কামাল হোসেন জানান, নিহত নুরুন্নবীরা তিন ভাইবোন। নুরুন্নবী তাদের মধ্যে বড় ছিল।

দেবহাটার টাউনশ্রীপুরে ব্রীজের নীচে রড ভাঙতে যেয়ে এক কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪