ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দেবহাটার কৃতি সন্তান কাওছার পিপিএম পদকে ভূষিত

আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৬:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৮৭ বার পঠিত

দেবহাটার কৃতি সন্তান কাওছার আলী পিপিএম পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাওছার আহম্মেদকে এই পদক প্রদান করেন। কাওছার আহম্মেদ সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদরের সন্তান।

কর্মদক্ষতা, সততা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েচেন কাওছার আহম্মেদ। পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী দিনে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করেন।

সূত্র মতে, এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
কাওছার আহম্মেদ একজন মেধাবী, চৌকস ও পেশাদার গোয়েন্দা কর্মকর্তা হিসেবে সর্বক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তার অসামান্য অবদানের জন্য তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হন।

এছাড়াও কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৮ সালে পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি ব্যাজ) লাভ করেন। কল্যাণকর ও ভালো কাজের জন্য এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার।

কাওছার আহম্মেদ ০২ জুলাই ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি সিটি স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত আছেন। কাওছার আহম্মেদের এই অসামান্য কৃতিত্বের জন্য দেবহাটার সাধারন মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

দেবহাটার কৃতি সন্তান কাওছার পিপিএম পদকে ভূষিত

আপডেট সময় : ০৬:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪