ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবহাটায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ উৎসবে সাতক্ষীরার জেলা প্রশাসক

আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৯:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৮৩ বার পঠিত

দেবহাটা উপজেলার পারুলিয়া এসএসমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন সবুজের মিলনমেলায় রূপ নেয়। হাতে হাতে ছোট্ট চারা, চোখে বড় স্বপ্ন-“সবুজে সাজাই বাংলাদেশ” এই অঙ্গীকারে একত্র হয়েছিল শত শত শিক্ষার্থী।

‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে আর বাংলালিংকের সহযোগিতায় আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বললেন, “গাছ কেবল ছায়া আর ফল দেয় না, গাছ দেয় জীবন। আমাদের সন্তানদের জন্য অক্সিজেনের এই ভান্ডার রক্ষা করতে হলে আজই শুরু করতে হবে সবুজ চাষ।”
প্রকৃতি যেন নিজেই এসে দাঁড়িয়েছে এ আয়োজনে। শ্রাবণের হাওয়ায় গাছের পাতারা নেচে উঠছে, মাটিতে গড়িয়ে পড়ছে সজীব পানির ফোঁটা। চারার শিকড়ে লেগে থাকা কাদা যেন বলছে—“আমাকে যতœ করো, আমি তোমাদের ভবিষ্যৎ সাজিয়ে দেব।”
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সহকারী উপ-সচিব আবুল হাসান, উপ-সচিব আকবর হোসেন ও এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক জামায়াতের উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন।
প্রতিটি শিক্ষার্থীর হাতে যখন দুটি করে চারা তুলে দেওয়া হলো, তাদের চোখে ছিল এক অনাবিল উচ্ছ্বাস। কেউ বলল, “আমি এটিকে প্রতিদিন পানি দেব।” কেউ প্রতিশ্রুতি দিল, “এ গাছ বড় হলে পাখিরা আসবে, ফুল ফোটাবে।”
ঋতুর এই সবুজ ছোঁয়ায়, শ্রাবণের এই কোমল বৃষ্টিতে, শিশুর হাতে ধরা ছোট্ট চারাগুলোই হয়তো একদিন ছায়াময় বন হয়ে উঠবে। তখন সবুজের শীতল ছায়ায় ভরে যাবে ধরণী।

দেবহাটায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ উৎসবে সাতক্ষীরার জেলা প্রশাসক

আপডেট সময় : ০৯:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫