সংবাদ শিরোনাম ::
দেবহাটায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার দায়ে অর্থ দন্ড
আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
- আপডেট সময় : ০৫:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১০২ বার পঠিত

দেবহাটা উপজেলার দেবহাটা বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয় করার দায়ে ১ দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২রা অক্টোবার দুপুর দেড়টায় উপজেলার দেবহাটা বাজারে কিঙ্কর দত্তের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গায়েন, অভিযানে দেখা যায় ওই দোকানে মেয়াদ উত্তীর্ণ কোক বিক্রি হচ্ছে তাই দোকানদার কে ১ হাজার টাকা জরিমানা সাথে সতর্ক করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন ভেজালরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।




















