ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার

দেবহাটায় এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৬:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১৩২ বার পঠিত

দেবহাটায় এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এনসিসি ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার আয়োজনে বৃহস্পতিবার ১৬ মে, ২৪ ইং তারিখ সকাল ১১ টায় ব্যাংক চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেক কাটা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক স্পন্সর ডাইরেক্টর আলহাজ্ব আবুল কাশেম।

বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেমের সহধর্মিণী মনিরা বেগম মুন্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের পারুলিয়া শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যানেজার জাফর ইকবাল। এসময় সাংবাদিক কে.এম রেজাউল করিম, আমানতকারী আবুল কালাম, আমানতকারী কামরুল ইসলামসহ ঋনগ্রহীতা, আমানতকারী ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় এনসিসি ব্যাংকের দীর্ঘ পথচলায় যারা সহযোগীতা করে আসছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং ব্যাংকের বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকরা যাতে উদ্বুদ্ধ হয় সে বিষয়ে আলোচনা করা হয়।

দেবহাটায় এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৬:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪