ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবহাটায় আওয়ামীলীগ নেতার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, স্বর্নালঙ্কার, বন্দুক ও মোটরসাইকেল লুট

আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ২৪৬ বার পঠিত

দেবহাটায় আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এক ভাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ এবং অপর ভাই বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ জুন) গভীর রাতে উপজেলার দেবিশহরে অবস্থিত উক্ত দুই ভাইয়ের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
ডাকাতিকালে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা, একটি মোটর সাইকেল, লাইসেন্সকৃত দোনালা বন্দুক, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য সম্পদ লুটে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল।

বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুকৌশলে মেইন গেটের তালা ভেঙ্গে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়িতে অবস্থানরত সকলকে জিম্মি করে ফেলে।
সেসময় ডাকাতরা তাদের মোবাইল ফোন গুলো কেড়ে নেয় এবং একে একে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেল ও অন্যান্য মুল্যবান সম্পদসহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দো’নালা বন্দুক নিয়ে চলে যায়।
পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফজলুল হক ও দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

দেবহাটায় আওয়ামীলীগ নেতার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, স্বর্নালঙ্কার, বন্দুক ও মোটরসাইকেল লুট

আপডেট সময় : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪