ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 ‌দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত

ফাহিম আদনান ফয়সাল, ফরিদপুর
  • আপডেট সময় : ০৫:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৩০২ বার পঠিত

”রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’’ এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরে বিভিন্ন সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগের গণশুনানির সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে, আজ বুধবার (২২ ফ্রেরুয়ারি)  সকালে জেলা পরিষদের কবি জসীম উদ্দীন হলে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।

গণশুনানি অনুষ্ঠানে বিভন্ন অভিযোগ শুনে তাৎক্ষণিক অভিযোগের বিষয়ে নিয়ে দুদকের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে। কিছু অভিযোগ সমাধানের জন্য আট-দশদিন সময় চাওয়া হয়েছে। যেগুলো কিছুটা জটিল, সেসব সমাধানের জন্য কিছুটা সময় নেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার গণ শুনানিতে মোডারেটর ভূমিকা পালন করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোঃ মাহবুব হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেজাউল করিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসান সহ সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। এতে প্রায় ১৪৫ টি বিভিন্ন ধরনের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ ফরিদপুর সদরের সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরা হয়।
সেই সঙ্গে সেবা বঞ্চিতদের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, সচ্ছ জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল কারণ বলে জানানো হয়

ট্যাগস :

 ‌দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩