ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্নীতির অপরাধে গ্রেপ্তার হলেন খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১১৩ বার পঠিত

দুর্নীতির অপরাধে ফরিদপুরে মো. ছানোয়ার হোসেন (৪১) নামে এক খাদ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে ওই খাদ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন জেলার বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখাস্ত) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকার ধামরাই উপজেলার নওগাঁও গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই খাদ্য কর্মকর্তা সরকারি কর্মচারী হয়েও পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জেলার চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে ১২৮৯ বস্তায় ৭৩.৭৬৩ টন চাল, ৬৭ বস্তায় ৩.৩৭৪ টন গম, ৪০০ বস্তায় ১৯.৯৫০ টন ধান সম্বলিত খাদ্যশস্য এবং ৮৮৪১টি খালি বস্তা (৫০ কেজির ৫০০০টি ও ৩০ কেজির ৩৮৪১টি) গত ২০২২ সালের ১০ অক্টোবর আত্মসাৎ করার অভিযোগ উঠে। পরবর্তীতে এঘটনায় দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় গ্রেপ্তার করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম জানান ওই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাইতো সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে বলে জানান দুদকের এই উপ-পরিচালক।

ট্যাগস :

দুর্নীতির অপরাধে গ্রেপ্তার হলেন খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন

আপডেট সময় : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩